শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ফটিকছড়িতে গণপিটুনিতে নিহত স্কুলছাত্রের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ১২:৪৯ অপরাহ্ণ আপডেট: ২৩ আগস্ট ২০২৫ | ১২:৫১ অপরাহ্ণ
ফটিকছড়িতে গণপিটুনিতে নিহত স্কুলছাত্রের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে গণপিটুনিতে নিহত স্কুলছাত্র মাহিনের পরিবারকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সদস্যরা।

পরিদর্শনকালে নিহত মাহিনের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন ইউএনও। তিনি আশ্বাস দেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে তিনি ফটিকছড়ি থানার ওসি নুর আহমদকে ইতোমধ্যে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তারের জন্য ধন্যবাদ জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা ও সব ধরনের আইনগত সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

কর্মকর্তারা জানান, নিহত মাহিনের পরিবার যাতে ন্যায়বিচার পায় এবং তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares