শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক ও সাংবাদিক নেতা আবুল বশর মাস্টারের চিরবিদায়

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ | ১২:২৯ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২৬ | ১২:২৯ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক ও সাংবাদিক নেতা আবুল বশর মাস্টারের চিরবিদায়

সাম্পান ডেস্ক:

বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও বর্ষীয়ান শিক্ষক আবুল বশর মাস্টার আর নেই।

 

৮ মার্চ রোববার রাত সাড়ে ৯টার দিকে তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

 

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার তিনি চট্টগ্রাম শহরে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে বড় মেয়ের বাড়ি ফটিকছড়ির রায়পুর গ্রামে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে যান। সেখান তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মরহুম আবুল বশর মাস্টার নাজিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক পূর্বকোণ পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

 

শিক্ষকতা পেশায় যুক্ত থেকে তিনি নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন এবং ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।

 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একজন অকুতোভয় সৈনিক হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 

আজ ৯ মার্চ সোমবার বিকেল ২টায় ফটিকছড়ি উপজেলার দক্ষিণ গোপালঘাটা আদর্শ বাজারস্থ বায়তুল ফালাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

 

তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares