বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫০ হাজার

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ৫:০২ অপরাহ্ণ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ | ৫:০২ অপরাহ্ণ
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫০ হাজার

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আব্দুস শুকুর (৪২), পিতা: মো. ইদ্রিস, সাং: পূর্ব শৈলকুপা, নারায়ণহাট—কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় ভুজপুর থানা পুলিশের একটি দল ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদী সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares