বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়ির ভূজপুর ইউনিয়ন জিয়া মঞ্চের ৩১ সদস্যের কমিটি গঠন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ১:৫৬ অপরাহ্ণ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ | ১:৫৬ অপরাহ্ণ
ফটিকছড়ির ভূজপুর ইউনিয়ন জিয়া মঞ্চের ৩১ সদস্যের কমিটি গঠন

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়ন জিয়া মঞ্চ শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোহাম্মদ শাহজাহানকে আহ্বায়ক এবং মো. ইকবাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ফটিকছড়ি উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. অহিদুল আলম ও সদস্য সচিব মঈনুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. আনিসুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফ, মো. শহিদুল্লাহ (ওয়ার্ড-৯), মো. সুহেল, মো. দিদার, মো. আরমান, মো. ফারুক, মো. আতিকুল্লা, মো. আরিফ, মো. সজিব, মো. রিয়াদ, মো. সাকিব, মো. মোরশেদ, মো. মুন্না ও সাইমুন ইসলাম নয়ন।

এ ছাড়া সদস্য হিসেবে আছেন মো. আরফাত, মো. মারুফ, মো. এনায়েত উল্লাহ, মো. হাসান, মো. মানিক, মো. রাকিব, মো. জিহান, শাওমুল করিম, মো. জাবেদ, মো. রুবেল, মো. জমির, মো. আলম ও মো. সম্রাট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি ভূজপুর ইউনিয়ন জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares