নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াতের প্রয়াত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালামের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম প্রত্যেক মুসলমানের উপর অবশ্য পালনীয় কর্তব্য। অধ্যাপক আবুল কালাম অত্যন্ত ভাগ্যবান, কারণ তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনি আন্দোলনের দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ জাফর ছাদেক। তিনি বলেন, অধ্যাপক আবুল কালাম আপাদমস্তক একজন সংগঠক ছিলেন। তিনি সর্বদা সংগঠনের কাজকে অগ্রাধিকার দিতেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমীর অধ্যাপক ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান এবং জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা। বক্তারা অধ্যাপক আবুল কালামকে একজন নিষ্ঠাবান, সাহসী ও দক্ষ সংগঠক হিসেবে স্মরণ করেন।
এসএস
