বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ আপডেট: ২৫ মে ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ
হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

সাম্পান ডেস্ক

হাটহাজারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ মে) সাড়ে ১২টার দিকে মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন-হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব টুকু (৭০) ও ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকার বাসিন্দা মো. আবছার (৫৫)। তারা দুজনই অটোরিকশার যাত্রী।

নাজিরহাট হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. আনিসুল ইসলাম বলেন, আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়ি গুলো জব্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares