শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

“সুশাসন ও গণতান্ত্রিক ধারা টেকসই করতে গণভোটসহ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”

প্রকাশ: ৮ মে ২০২৬ | ৪:৪৩ অপরাহ্ণ আপডেট: ৮ মে ২০২৬ | ৪:৪৩ অপরাহ্ণ
“সুশাসন ও গণতান্ত্রিক ধারা টেকসই করতে গণভোটসহ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশে টেকসই সুশাসন, ন্যায়বিচার ও কার্যকর গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে হলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের অধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে কোনো ধরনের গড়িমসি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে কালক্ষেপণ বা অনীহা প্রদর্শন করে, তাহলে জনগণ শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে সরকারকে তা বাস্তবায়নে বাধ্য করবে। কারণ এই সনদ জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা বহন করে।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা দেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দলীয়করণ ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে জনগণ ও ছাত্র জনতা বাধ্য হয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে। আজ সরকার গণভোটের রায় বাস্তবায়নের জণগণের সাথে প্রতারণা করছে। ফলে দেশে মানুষ ফ্যাসিস্ট আমলের মতো এখনো আবার দিশেহারা হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সকল রাজনৈতিক শক্তিকে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, রাজনৈতিক সহনশীলতা এবং জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা সময়ের দাবি। তিনি নেতাকর্মীদেরকে আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষের কার্যক্রমকে বাস্তবায়নের জন্য সবাইকে জোরালো ভূমিকা পালন করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম সমুহকে আরও গতিশীল ও জনমুখী করার আহবান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ির জেলা জামায়াত অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙ্গামাটির জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল আলীম, বান্দরবান জেলা আমীর আব্দুস সালাম আজাদ, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

আরএইচ

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares