বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে আহত ৫

প্রকাশ: ১৮ মে ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ আপডেট: ১৮ মে ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ
হাটহাজারীতে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে আহত ৫

সাম্পান ডেস্ক

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের বালুর টাল এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন  হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ। তিনি বলেন, বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares