বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে ভোটযুদ্ধে বিএনপির সরওয়ার আলমগীরের জয়

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১:২২ অপরাহ্ণ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১:২২ অপরাহ্ণ
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে ভোটযুদ্ধে বিএনপির সরওয়ার আলমগীরের জয়

সাম্পান ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও গণনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সরওয়ার আলমগীর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

উপজেলার মোট ১৪০টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ২৩ হাজার ৫১৩টি। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম (ফুটবল প্রতীক) পেয়েছেন ২৬২ ভোট, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিন্নাত আকতার (হরিণ প্রতীক) পেয়েছেন ২৭০ ভোট। জনতার দল মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম নওশাদ আলী চৌধুরী (কলম প্রতীক) পেয়েছেন ৩৮০ ভোট। বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী জুলফিকার আলি মান্নান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ২ হাজার ১৬৮ ভোট। গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান তানজিম (ট্রাক প্রতীক) পেয়েছেন ২৫১ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারি (একতারা প্রতীক) পেয়েছেন ১২ হাজার ৪১৫ ভোট।

ভোট গণনা শেষে দেখা যায়, “হ্যাঁ” ভোট পড়েছে ১ লাখ ১৫ হাজার ২৮৯টি এবং “না” ভোট পড়েছে ৮৮ হাজার ১০৩টি।
ফলাফল ঘোষণার পর থেকেই সরওয়ার আলমগীরের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেলেও অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের কর্মী সমর্থকদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন উত্তেজনার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares