বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

১৭ বছর পর ভোটে গণতন্ত্র ফেরার আশা: আমীর খসরু

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২:১০ অপরাহ্ণ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২:১০ অপরাহ্ণ
১৭ বছর পর ভোটে গণতন্ত্র ফেরার আশা: আমীর খসরু

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭-১৮ বছর পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। তিনি দাবি করেন, এই ভোট বহু ত্যাগের ফসল—অনেকে জীবন দিয়েছেন, গুম ও খুনের শিকার হয়েছেন, আবার কেউ চাকরি ও ব্যবসা হারিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং অনেকে কারাগারে বা হেফাজতে মৃত্যুবরণ করেছেন। তাদের স্মরণ করে তিনি গভীর শ্রদ্ধা জানান।

আমীর খসরু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে আন্দোলনের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই ভোটের মাধ্যমে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরবে এবং জনগণ তাদের সাংবিধানিক অধিকার ফিরে পাবে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে চলছে এবং কোথাও পক্ষপাতমূলক কিছু তিনি দেখেননি। জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares