বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন আটক

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২:২২ অপরাহ্ণ আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২:২২ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন আটক

সাম্পান ডেস্ক: 
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের অন্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—বেতাগী ইউনিয়নের অন্তরপাড়া এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে মো. আবু বক্কর (৪৩) এবং একই ইউনিয়নের মির্জাখীল এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল (৩২)।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, সোমবার রাতে আবু বক্কর ও রুবেলকে আটক করার পর তাদের নিজ নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি খালি কার্টিজ, ১টি চাপাতি, ৫টি ছুরি, ৪টি দা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।

আজ ভোর ৬টার দিকে উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান জানান, যৌথবাহিনী দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares