বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে জামায়াতের নতুন অফিস উদ্বোধন

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫ | ৩:০৫ অপরাহ্ণ আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ | ৩:০৫ অপরাহ্ণ
ফটিকছড়িতে জামায়াতের নতুন অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে অফিসটি উদ্বোধন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি প্রার্থী ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে নানুপুর জামায়াতের সভাপতি মাওলানা তৈয়ব নূরী, সেক্রেটারি মুহাম্মদ হোসেন, প্রচার সম্পাদক মাসুদ করিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় অধ্যক্ষ নুরুল আমিন বলেন, জামায়াতে ইসলামের অফিস গুলো শুধু রাজনৈতিক অফিস নয়, এগুলো জনগণের সেবার এক নিবেদিত ঠিকানা কেন্দ্র। এই কেন্দ্র থেকে মানুষের কল্যাণ, সামাজিক দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের প্রচার আরও বেগবান হবে।

তিনি আরও বলেন, আমরা মানুষের পাশে থাকাকে রাজনীতি মনে করি। জনগণের দুঃখ–কষ্টে এগিয়ে যাওয়া, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করাই আমাদের উদ্দেশ্য। এই অফিস হবে এলাকার মানুষের সহযোগিতা, পরামর্শ ও সমস্যা সমাধানের কেন্দ্র।

নুরুল আমিন কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে সেবা ও সততার বিকল্প নেই। মানুষের ঘরে ঘরে গিয়ে তাঁদের সমস্যা জানতে হবে, সমাধানের চেষ্টা করতে হবে। এ এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন নানুপুর জামায়াতের সভাপতি মাওলানা তৈয়ব নূরী। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares