বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চকবাজারে সনাতন ভোটারদের সঙ্গে ফজলুল হকের উঠান বৈঠক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ৪:৪২ অপরাহ্ণ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ৪:৪২ অপরাহ্ণ
চকবাজারে সনাতন ভোটারদের সঙ্গে ফজলুল হকের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক

চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে সনাতন ধর্মাবলম্বীদের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় চকবাজার শিব মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ডা. ফজলুল হক বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য সমান সুযোগ ও নিরাপত্তার দেশ। নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের সব ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম ধর্মীয় সম্প্রীতির শহর। উন্নয়ন, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার রাজনীতি বজায় রাখতে সবার অংশগ্রহণ জরুরি।

চকবাজার শিব মন্দিরের সভাপতি হারাধন মিত্রের সভাপতিত্বে এবং ১৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ এরশাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানা জামায়াতের আমির আহমদ খালেদুল আনোয়ার, চট্টগ্রাম কলেজ ছাত্রশিবিরের সভাপতি মতিউর রহমান, চকবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন ও চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান।

বৈঠকে আরও বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ, শিব মন্দিরের সেক্রেটারি রঞ্জন দাশ গুপ্ত, নারসিংহ আখেরা মন্দিরের সভাপতি উজ্জ্বল ভট্টাচার্য, রাধাগোবিন্দ উপাসনা মন্দিরের সভাপতি স্বপন দাশ গুপ্ত, করুনাময় কালি বাড়ি মন্দিরের প্রচার সম্পাদক বিপ্লব চৌধুরী, চক সুপার মার্কেটের সহ–সভাপতি রাজীব দাশ, মহিলা সংগঠক বেবি দাশ ও মাখন কান্তি দাশসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, যুবসমাজ ও ওয়ার্ডবাসী অংশ নেন। আলোচনা শেষে উপস্থিত সবাই ডা. এ কে এম ফজলুল হকের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন জানান।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares