হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রাম-০৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার চারিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে ৩নং মির্জাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং দলের প্রতি তাঁর নিবেদন প্রশংসনীয়। তাঁকে প্রার্থী করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় নেতারা।
দোয়া মাহফিলে বিএনপির বিজয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং ব্যারিস্টার মীর হেলালের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলের নেতৃত্ব দেন উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন শিমুল।
এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ মোস্তফা আলম মাসুম, সৈয়দ সাহেদ মেম্বার, এয়াকুব মেম্বার, মির্জা রাশেদ, পরভেজ তালুকদার, শাহজাহান মেম্বার, জব্বার মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, জাহাঙ্গীর, মোরশেদ, মোজাফ্ফর, আবু সৈয়দসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসএস
