বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বিএনপির ২৩২ আসনে প্রার্থী চূড়ান্ত

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫ | ৮:১৩ অপরাহ্ণ আপডেট: ৩ নভেম্বর ২০২৫ | ৮:১৩ অপরাহ্ণ
বিএনপির ২৩২ আসনে প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলো পর্যায়ক্রমে জানানো হবে। এছাড়া কয়েকটি আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসনে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ আসন ঠাকুরগাঁও-১ থেকে প্রার্থী হয়েছেন।

ঢাকা বিভাগের প্রার্থী তালিকা

ঢাকা-১ খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা তুলি ও ঢাকা-১৬ আমিনুল হক প্রার্থী হয়েছেন।

চট্টগ্রাম বিভাগের প্রার্থী তালিকা

চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ এনামুল হক, চট্টগ্রাম-১৩ সরোয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-৩ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী; বান্দরবন- সাচিং প্রু; রাঙামাটি- দীপেন দেওয়ান ও খাগড়াছড়ি- আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

বরিশাল বিভাগের প্রার্থী তালিকা

বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ সরদার সরসুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ মো. রাজীব আহসান, বরিশাল-৫ মো. মজিবুর রহমান সরোয়ার ও বরিশাল-৬ আবুল হোসেন খান।

কুমিল্লা অঞ্চলের প্রার্থী তালিকা

কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪ মঞ্জুরুল আহসান মুলী, কুমিল্লা-৫ মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৬ মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের, কুমিল্লা-৯ মো. আবুল কালাম, কুমিল্লা-১০ মো. আব্দুল গফুর জুঁইয়া ও কুমিল্লা-১১ মো. কামরুল হুদা।

ময়মনসিংহ বিভাগের প্রার্থী তালিকা

ময়মনসিংহ-১ সৈয়দ এমরান সালেহ, ময়মনসিংহ-২ মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪ মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, ময়মনসিংহ-৫ মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ মো. আখতারুল আলম, ময়মনসিংহ-৭ ড. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮ লুতফুল্লাহেল সাজেদ, ময়মনসিংহ-৯ ইয়াসের খান চৌধুরী ও ময়মনসিংহ-১১ ফকর উদ্দিন আহমেদ।

অন্যান্য অঞ্চল

সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর, গোপালগঞ্জ-৩ এসএম জিলানী প্রার্থী হয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares