বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এনসিপি নেতাদের নামে টিভি চ্যানেল লাইসেন্সে বিস্ফোরক মন্তব্য নুরের

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫ | ২:০৫ অপরাহ্ণ আপডেট: ৮ অক্টোবর ২০২৫ | ২:০৫ অপরাহ্ণ
এনসিপি নেতাদের নামে টিভি চ্যানেল লাইসেন্সে বিস্ফোরক মন্তব্য নুরের

সাম্পান ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নুর বলেন, শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা তো টেলিভিশন না, নিজেদের পরিবার নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।

তিনি আরও বলেন, আমি একটি দলের প্রধান কিন্তু ৫ আগস্টের পরে যেখানে ছিলাম, এখনো সেখানেই আছি। তারা আমার সহকর্মী ছিলেন, ছোট একটি পত্রিকায় চাকরি করেন। খুব বেশি বেতনও পান না। মেইনস্ট্রিম মিডিয়ায়ও তাদের কেউ কাজ করেন না। হঠাৎ করে কীভাবে, কোথা থেকে তারা টেলিভিশন লাইসেন্স পেলেন—এটা সত্যিই অবাক করার মতো। এটা সরকারের কর্মকাণ্ডের অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক মনোভাবেরই প্রতিফলন।

নুরুল হক নুর বলেন, ওয়ান-ইলেভেনের সরকার শুরুর দিকে দুর্নীতির বিরুদ্ধে যেভাবে কঠোর পদক্ষেপ নিয়েছিল, এই সরকারে আমরা তেমন কিছু দেখিনি। বরং পুরনো ধাঁচে ভাগ-বাঁটোয়ারা, নিয়ন্ত্রণ, লোক বসানো আর প্রতিষ্ঠান দখলের প্রবণতা বাড়ছে। ৫ আগস্টের পর অনেক গণমাধ্যম দখল হয়েছে, যা আমরা এই সরকার থেকে প্রত্যাশা করিনি।

তিনি বলেন, এই সরকারের অধীনে গণমাধ্যমে যে অনিয়ম, পক্ষপাত ও অস্বচ্ছতা চলছে, তার দায় বর্তমান প্রশাসনকেই নিতে হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares