প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | ১:০১ অপরাহ্ণ আপডেট: ২০ আগস্ট ২০২৫ | ১:১৫ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে ভিপি (সভাপতি) পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান আবিদ, জিএস (সাধারণ সম্পাদক) পদে তানভীর বারী হামিম এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে তানভীর আল হাদী মায়েদ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের অন্যান্য পদেও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল।
মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত প্যানেল চূড়ান্ত না করলেও শেষ মুহূর্তে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।
এসএস
