বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলার শক্তি অপপ্রচারকারীদের নেই: মীর হেলাল

প্রকাশ: ৩ আগস্ট ২০২৫ | ২:৩৫ অপরাহ্ণ আপডেট: ৩ আগস্ট ২০২৫ | ২:৩৫ অপরাহ্ণ
তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলার শক্তি অপপ্রচারকারীদের নেই: মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে এক বিশাল জনসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ব্যারিস্টার হেলাল বলেন, তারেক রহমান একজন আদর্শিক ও দেশপ্রেমিক নেতা। বাংলাদেশকে দুর্নীতি, দারিদ্র্য ও অন্যায় থেকে মুক্ত করার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার মতো মেধা ও সাহস অপপ্রচারকারীদের নেই।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয় ঐক্য ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তি তৈরি করেছেন, তা এখনো জনগণের হৃদয়ে অটুট। ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাইফুল আলম। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আল ফোরকান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম চৌধুরী উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু হাসানত, হাটহাজারী উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা সাবেক সদস্য ডাক্তার রফিকুল আলম, হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আইয়ুব খান, মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী বায়েজিদ থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ১নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী মোহাম্মদ ইউসুফ, বিএনপি নেতা আবুল হাশেম, জামাল সাত্তার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা ইয়াসমিন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, বিএনপি নেতা হাসান মাস্টার, সালাউদ্দীন, রহমত উল্লাহ, মোহাম্মদ বেলাল, ইউনিয়ন বিএনপি সভাপতি নিজাম উদ্দিন হাকিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, উপজেলা ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে ব্যারিস্টার হেলাল আনুষ্ঠানিকভাবে ফতেহপুর, চিকনদন্ডি ও দক্ষিণ পাহাড়তলী ইউনিয়নের নেতাদের হাতে নতুন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সদস্য ফরম বিতরণের মাধ্যমে স্থানীয় বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares