বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সজ্জন ও সৎ ব্যক্তি হারুনুর রশিদকে ভোট প্রদানের আহবান

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ৯:৩৮ অপরাহ্ণ আপডেট: ২৫ মে ২০২৪ | ৯:৩৮ অপরাহ্ণ
সজ্জন ও সৎ ব্যক্তি হারুনুর রশিদকে ভোট প্রদানের আহবান

সাম্পান ডেস্ক

আসন্ন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মো. হারুনুর রশিদের আনারস মার্কার পক্ষে পটিয়া উপজেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত ছাত্র সমাবেশে অংশগ্রহণ ও নির্বাচনী প্রচারণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

শনিবার (২৫ মে)বিকেলে পটিয়া কমিউনিটি সেন্টারে চেয়ারম্যান প্রার্থী হাজী মো. হারুনুর রশিদের আনারস মার্কার সমর্থনে প্রধান নির্বাচনী কার্যালয়ে ইকবালুর রহমান ওপেল এর সভাপতিত্বে এবং তারেকুর রহমান ইমনের সঞ্চালনায় ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন পটিয়ার আনারস মার্কার প্রার্থী হাজী মো. হারুনুর রশিদ।ছাত্র সমাবেশ শেষে পটিয়ার বিভিন্ন পয়েন্ট আনারস মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন নুরুল আজিম রনি।

সমাবেশে নুরুল আজিম রনি বলেন,পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মো. হারুনুর রশিদ অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি।পটিয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জনগণের ভোটে বিপুল ব্যবধানে জয়লাভ করে দুবার মেয়র নির্বাচিত হয়েছেন।তিনি শুধু জয়লাভ করেননি বরং তিনি জয়লাভের পর নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং পটিয়াকে নিজ হাতে সাজিয়েছেন।আজ আমরা দেখতে পাচ্ছি এই সজ্জন প্রার্থীকে হারানোর লক্ষ্যে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছেন।তারা হারুনুর রশিদের পক্ষে যারা কাজ করছে তাদের হুমকি দিচ্ছেন।হাজী মো. হারুনুর রশিদের বিপক্ষের চেয়ারম্যান প্রার্থী নির্বাচনকে প্রভাবিত করতে চট্টগ্রাম থেকে সন্ত্রাসীদের এনে প্রচারণা করছেন।তারা প্রচার করছেন চট্টগ্রাম এবং পটিয়ার সন্ত্রাসীদের মাধ্যমে ভোট কেন্দ্র দখলের মাধ্যমে হারুনুর রশিদকে পরাজিত করা হবে।

তিনি আরও বলেন, পটিয়ার জনগণ একটি সুষ্ঠ নির্বাচনে অংশগ্রহণ করে ব্যালেট বিল্পবের মাধ্যমে হাজী মোঃ হারুনুর রশিদকে জয়ী করবেন এবং সন্ত্রাসীদের উচিত জবাব দেবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আকতার হোসেন সৌরভ, আবদুল্লাহ আল তানিম চৌধুরী, রেজাউল করিম রিপন, মেহেদী হাসান, ফয়সাল রফিক,মোরশেদ খান,মোস্তাফা করিম কাওসার, মো:ইদ্রিস,আরিফুর রহমান জিকু,রবিউল হোসেন খোকন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মিজানুর রহমান মিজান, এম আর রিদয়, শাহজাদা চৌধুরী,তানবীর মেহেদী মাসুদ, আরিফ হোসেন,ইসমাইল উদ্দিন রুবেল,তারেকুর রহমান, মিজানুর রহমান রহিম,শাহরিয়ার শাহজাহান,মোরশেদুল আলম,জাবেদুল ইসলাম,হায়দার আলী সাদ্দাম, ঐশিক পাল জিতু, ইনজামুল হক ইমু, আরফাত হোসেন, মো জহির, তানভির হোসেন, নাঈম উদ্দিন সাফাত,মিনহাজ তালুকদার, আরশাদ মিশন, সাফায়াতে নেওয়াজ রোকন,নেজাম উদ্দিন, শওকত হোসেন, আরিফুল ইসলাম সুমন, মো. তারেক, মো. ইশরাক, মিজানুর রহমান ইমন, আব্দুল মতিন, চৌধুরি আলিফ, চৌধুরী মানিক,রবিউল ইসলাম রবি, ছাত্রলীগ নেতা সাফায়েত ফাহিম, আরিফুল ইসলাম আরিফ,জালাল উদ্দিন জুবায়ের, রিফাত হোসেন,মো: সাকিব, শোয়েব,অভিজিৎ দাশ সৌরভ,ওমর ফারুক কায়সার,রবিউল হাসান,শাকিল,আলী আজম ওয়াসী,আদনান,হাবিব,সেনগুপ্ত পলাশ,আমজাদ,নিশান,মো মাসুম,আরমান,আরশাদ হোসেন,শাহেদ খান,আলভি,রেজাউল,করিম,মহিব,ইমতিয়াজ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares