সাম্পান ডেস্ক
ফটিকছড়ির ভুজপুরের ‘রাজা বল সাবান’ হাজি এজাহার সোপ অ্যান্ড সন্স নামের একটি সাবান কারখানা বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না নিয়ে পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারে আসছিল। শুক্রবার ১০ মে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালায়।
এসময় কারখানার মালিক আমান উল্লাহকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় বিপুল পরিমাণ সাবান, কাঁচামাল, উপকরণ জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। অভিযানে জেলা এনএসআই ও বিএসটিআই কার্যালয়ের প্রতিনিধি এবং ভূজপুর থানা পুলিশ উপস্থিত ছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, পণ্যের বাজারজাতকরণ, উৎপাদন ও বিপননের অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইস্টিটিউশন আইন, ২০১৮ মোতাবেক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। কারখানা ও কারখানার পাশের গুদাম থেকে ৩৩ লাখ টাকার ২৭ হাজার ৬০০ কেজি বল সাবান সাবান, খালি মোড়ক, প্যাকেজিং মেশিন, ক্যামিকেলের ড্রাম জব্দ করা হয়েছে।
