সাস্পান ডেস্ক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সিএমপি ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়।
এসময় গরীব দুঃখীদের হাতে সরাসরি ইফতার সামগ্রী তুলে দেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সিএমপি এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. আব্দুল ওয়ারীশ, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির অহিদ সিরাজ স্বপনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
