শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

নগরীতে সিএমপি ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ইফতার বিতরণ

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ৮:৪৭ অপরাহ্ণ আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ৮:৪৭ অপরাহ্ণ
নগরীতে সিএমপি ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ইফতার বিতরণ

সাস্পান ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সিএমপি ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়।

এসময় গরীব দুঃখীদের হাতে সরাসরি ইফতার সামগ্রী তুলে দেন  সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি)  কৃষ্ণ পদ রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সিএমপি এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. আব্দুল ওয়ারীশ, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির অহিদ সিরাজ স্বপনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares