বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে ড্রেনের পানিতে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু

প্রকাশ: ৭ আগস্ট ২০২৩ | ২:২১ অপরাহ্ণ আপডেট: ৭ আগস্ট ২০২৩ | ২:২১ অপরাহ্ণ
হাটহাজারীতে ড্রেনের পানিতে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু

সাম্পান ডেস্ক

হাটহাজারী থানার ইসলামিয়াহাটে ড্রেনের পানিতে ডুবে নিপা পালিত(১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে।

সোমবার (৭ আগষ্ট) সকাল ৯ টার দিকে উপজেলা চসিক ১ নং ওয়ার্ড ইসলামিয়াহাট বাদামতল এলাকায়  এ ঘটনা ঘটে।

মৃত নিপা পালিত (১৮) এলাকার উত্তম পালিতের মেয়ে বলে জানা গেছে।

নিপা পালিতের পরিবার ও হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব জানান, নিহত শিক্ষার্থী নিপা পালিত আমার কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সে আজ সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাসার অদূরে একটি ড্রেনে পড়ে যায়। নিহত ছাত্রী  মৃগী রুোগে আক্রান্ত  ছিল।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares