শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

সীমান্ত রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় ৫৭ বিজিবি: আলীকদমে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ
সীমান্ত রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় ৫৭ বিজিবি: আলীকদমে ইফতার সামগ্রী বিতরণ

সাম্পান ডেস্ক:

​পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের আলীকদমে ১০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে স্থানীয় দুটি এতিমখানায় উন্নত মানের ইফতার ও সেহরি পরিবেশনের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

​সোমবার (৯ মার্চ) আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নে এসব সামগ্রী ও অনুদান বিতরণ করা হয়।

 

​অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী উপস্থিত থেকে নিজ হাতে স্থানীয়দের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এছাড়া আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং আলীকদম ইসলামিয়া এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার রিজিয়নের আওতাধীন আলীকদম ব্যাটালিয়ন দুর্গম সীমান্ত রক্ষার পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় পাহাড়ী ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে। বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে ত্রাণ সহায়তার ধারাবাহিকতায় এই রমজানেও তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

​বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট, কোয়ার্টার মাস্টারসহ বিজিবির বিভিন্ন পদবীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

​অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares