প্রকাশ: ১ এপ্রিল ২০২৪ | ৪:২৬ অপরাহ্ণ আপডেট: ১ এপ্রিল ২০২৪ | ৬:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকা থেকে ১শত ৭২ বোতল ভারতীয় মদসহ মোঃ আব্দুল্লাহ (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ এপ্রিল) সীতাকুন্ড মডেল থানাধীন সীতাকুন্ড পৌরসভার ২ নং ওয়ার্ডস্থ শেখপাড়া সাকিনের জনৈক বাদশা মিয়ার একতলা বিল্ডিং ঘরের সামনে ঢাকা -চট্টগ্রামগামী হাইওয়ে রোডের উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আটক আব্দুল্লাহ ফেনী জেলার ছাগলনাইয়া থানার রাধা নগর ইউনিয়নের মোঃ রিয়াজের ছেলে।
সীতাকুন্ড মডেল থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোলাইমান জানান, ১শত ৭২ বোতল ভারতীয় মদসহ আব্দুল্লাহ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
