শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু

প্রকাশ: ১ এপ্রিল ২০২৬ | ১২:০৩ অপরাহ্ণ আপডেট: ১ এপ্রিল ২০২৬ | ১২:০৩ অপরাহ্ণ
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের নাম হাজী মোহাম্মদ আইয়ুব আলী।

জানা যায়, তিনি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আহমেদ ঠিকাদার বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে পরিবারসহ সংযুক্ত আরব আমিরাতের ফুজিরায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৩১ মার্চ সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর পথিমধ্যে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে তার সহকর্মী ও পরিচিতজনদের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তার মরদেহ দেশে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares