শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ২:১০ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২৬ | ২:১০ অপরাহ্ণ
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু

সাম্পান ডেস্ক:

কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় রাঙ্গামাটি জেলা পুলিশের এক সদস্য এএসআই (নিঃ) মোঃ মাহাবুর হাসান নিহত হয়েছেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেইট সংলগ্ন এলাকায় সিএনজি যোগে যাতায়াত করছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ ২০২৬ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

 

এদিকে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares