সাম্পান ডেস্ক:
বিএনপি সরকার কর্তৃক জুলাই সনদ ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে লন্ডনে “জাস্টিস ফর জুলাই ইউকের “সভা অনুস্টিত।
সোমবার (১৩ এপ্রিল) লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে জুলাই সনদ ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে জাস্টিস ফর জুলাই ইউকে এক প্রতিবাদ সভা আয়োজন করে।
সংগঠনের সভাপতি মুহাম্মাদ আমিন উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু তালহার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লন্ডনের টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।
বক্তারা বলেন, বিএনপি নিজেদের জুলাইয়ের পক্ষের শক্তি দাবী করলেও কার্যত তারা জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা বাংলাদেশের ৭০% মানুষের গনভোটের রায়কে বৃদ্বাগুলি দেখিয়ে নিজেদের নতুন স্বৈরাচারী হিসেবে উপস্থাপন করতে চায়।বক্তারা বিএনপি সরকারকে সতর্ক করে বলেন অনতিবিলম্বে গনভোটের রায়কে মেনে নিয়ে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করে জুলাই শহীদ ও জনগনের প্রত্যাশার বাংলাদেশ গঠনের উদ্যোগ নিতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনগন আরেকটি জুলাইয়ের প্রস্তুতি নিবে এবং এ সরকারেরও পতন ঘটিয়ে জনগনের সরকার প্রতিস্টার মাধ্যমে জুলাই শহীদদের স্বপ্নের আলোকে নতুন বাংলাদেশ গড়বে। তাছাড়া বক্তারা শহীদ ওসমান শরীফ হাদি এর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এর দাবী জানান।
সভায় আরো বক্তব্য রাখেন জাস্টিস ফর জুলাই ইউকের উপদেষ্টা আমিনুল ইসলাম মাহমুদ, সহ সভাপতি মাঈনুদ্দিন মৃধা,মিজানুর রহমান,ডা:মাহমুদুল হাসান মিলাদ,এসিস্ট্যান্ট সেক্রেটারী কামরুল হাসান নাসিম, সালাহউদ্দিন গাজী, মাসুদ মুফাসসির, অর্থ সম্পাদক আবুল খায়ের, অর্গেনাইজিং সেক্রেটারী আব্দুল হাই সুফিয়ান,মো:মিজানুর রহমান,মিডিয়া ও পাব্লিকেশন সেক্রেটারি জাফর ইমরান,নারী বিষয়ক সম্পাদক কাকলী আক্তার,ইনকিলাব মঞ্চ ইউকের সদস্য সচিব বেলাল হোসেন,মিডিয়া উইংয়ের সদস্য আজিজুল করিম,ইনকিলাব মঞ্চ ইউএসএ এর সমন্বয়ক আকমল চৌধরী,কমিউনিটি নেতা মঞ্জুর আহমদ, সাবেক ছাত্রনেতা রায়হান চৌধুরী, আশিক উদ্দিন,
মাহমুদ হোসাইন,আখতারুজ্জামান, তোফায়েল আহমেদ, আহসান হাবিব,মনির আহমেদ, আল আমিন,আব্দুল করিম,মোজাম্মেল হোসেন,সানাউর রহমান চৌধুরী, মো: রাশেদুর রহমান,আবু বকর,অলিউর রহমান ,জামিরুল ইসলাম চৌধুরী, মো: আবু বকর প্রমুখ
পি/আর
