শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের ঈদ উপহার বিতরণ সম্পন্ন

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৪ | ২:০৭ পূর্বাহ্ণ আপডেট: ৫ এপ্রিল ২০২৪ | ২:০৭ পূর্বাহ্ণ
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের ঈদ উপহার বিতরণ সম্পন্ন

সাম্পান ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে এতিম,পত্রিকার হকার ও অসহায় গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার( ৪ এপ্রিল) মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য  খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী,ফটিকছড়ি পৌর মেয়র মোহাম্মদ ইছমাইল হোসেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক সোলাইমান আকাশ,এস এম আক্কাছ, শহিদুল আলম,ইকবাল হোসেন মনজু,আবু মনসুর,এনামুল হক,মোহাম্মদ সেলিম,রফিকুল ইসলাম,সালাউদ্দিন জিকু,শওকত হোসেন করিম,সাইফুল ইসলাম, মোহাম্মদ জিপন,নুরুল আবছার,ওবাইদুল আকবর রুবেল প্রমুখ।

ঈদ উপহার বিতরণকালে বক্তারা বলেন,ঈদ আনন্দ ভাগাভাগি করতে এতিম অসহায় দরিদ্রদের পাশে দাড়ানো সকলের দায়িত্ব। ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের এ আয়োজন সত্যি প্রশংসনীয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares