শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ফটিকছড়িতে সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশ: ২ এপ্রিল ২০২৪ | ৪:৫৭ পূর্বাহ্ণ আপডেট: ২ এপ্রিল ২০২৪ | ৪:৫৭ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

সাম্পান ডেস্ক 

ফটিকছড়ি উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ১৮ টি ইউনিয়নের সকল মেম্বার ও সংরক্ষিত আসনের নারী মেম্বার এবং দুই পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহিদ শফিকূন নূর মওলা, বীরপ্রতীক গন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সোনালী ব্যাংক ফটিকছড়ি শাখার কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অর্থ বিভাগ এর আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সার্বজনীন পেনশন স্কীম এর চারটি স্কিম প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা সম্পর্কে সবাইকে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এছাড়া সকল মেম্বার, কাউন্সিলরবৃন্দ সার্বজনীন পেনশন স্কীম সর্ব সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিরা সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares