সাম্পান ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের নাম্বারবিহীন হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ , রবিবার (১৯ এপ্রিল ) ফটিকছড়ি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি স্থান থেকে ২৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই এক আসামীকে আটক করা হয়।
অভিযান চলাকালে মদ বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম জানায়, মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
পি/আর
