শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ১০:০৪ অপরাহ্ণ আপডেট: ২৭ মার্চ ২০২৪ | ১০:০৪ অপরাহ্ণ
ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাম্পান ডেস্ক

ফটিকছড়িতে পুকুরে ডুবে জুনায়েদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ ভূজপুর ইউপির আমতলী শামসুদ্দিন চেয়াম্যান বাড়ি দুবাই প্রবাসী মু. রুবেলের পুত্র।

বুধবার (২৭ মার্চ) দুপুর ১ টায় পূর্ব ভূজপুরের ৮ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ দুপুরে পুকুরে গোসল করতে গেলে সাঁতার না জানায় পানিতে ডুবে মাথা ভেসে উঠে, এমন অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে ভুজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। জুনায়েদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রুবেলের শিশু সন্তান মৃত্যুর খবর শুনেছি তবে কীভাবে মৃত্যু হয়েছে বিস্তারিত জানিনা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares