শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ফটিকছড়িতে ডোবার পানিতে ডুবে ২ চাচাত ভাইয়ের মৃত্যু

প্রকাশ: ২ এপ্রিল ২০২৪ | ৫:০৫ অপরাহ্ণ আপডেট: ২ এপ্রিল ২০২৪ | ৫:১৩ অপরাহ্ণ
ফটিকছড়িতে ডোবার পানিতে ডুবে ২ চাচাত ভাইয়ের মৃত্যু

সাম্পান ডেস্ক 

ফটিকছড়ির ভূজপুরে পানির ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।তারা সম্পর্কে চাচাত ভাই।

মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন- ওই গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের ছেলে আল আমিন (৩) ও দলিল লেখক ইয়াছিন আরফাতের ছেলে হাদিদ (৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আব্দল হাকিম জানান, সকালের দিকে তারা খেলা করছিল এবং পরে দুজনের মা তাদের গোসল করিয়ে দিয়েছিল। মাকে ফাঁকি দিয়ে বাচ্চা দুটি পুকুরের পাশে ৫০ হাত দুরত্বে পানির ডোবার দিকে গেলে সেখানে পানিতে ডুবে যায় ।পরে তাদের খোঁজাখুঁজি করলে ওই ডোবায় ভাসমান দেখতে পায় এবং তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares