প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১১:৩২ অপরাহ্ণ আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ৫:২২ পূর্বাহ্ণ
সাম্পান ডেস্ক
ফটিকছড়ির ভূজপুরে ১ কেজি গাঁজাসহ মোঃ আবু তাহের (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ মার্চ) ভূজপুরের বাগান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আবু তাহের ভূজপুর থানাধীন বাগান বাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অফিস টিলার মোঃ নুরুল ইসলামের ছেলে।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, বাগান বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু তাহের নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়।তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
