শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ডিজিটাল হুন্ডিতে জড়িত, আটক ৫

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ৫:৪৪ অপরাহ্ণ আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ৫:৫১ অপরাহ্ণ
ডিজিটাল হুন্ডিতে জড়িত, আটক ৫

সাম্পান ডেস্ক 

‘জেট রোবোটিক’একটি অ্যাপস। এ অ্যাপসের অ্যাডমিন কুমিল্লার শহিদুল ইসলাম ওরফে মামুন। তিনি ২০২০ সাল থেকে দুবাইতে আছেন। মধ্যপ্রাচ্যে বসে নিজস্ব এজেন্টের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠানোর দায়িত্ব নিতেন তিনি। গত তিন থেকে সাড়ে ৩ মাসে তিনি ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছেন জেট রোবোটিক অ্যাপসের মাধ্যমে।

সার্বক্ষণিক অনলাইন মনিটরিংয়ের সময় মাসখানেক আগে এ অ্যাপস ও বিকাশের এজেন্ট সিমে অস্বাভাবিক লেনদেনের তথ্য জানতে পারে সিআইডি সাইবার ক্রাইম ইউনিট। এরপর বুধবার (২৭ মার্চ) রাতে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে এ ডিজিটাল হুন্ডি কার্যক্রমে সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

গ্রেফতারকৃতরা হলো- নাসিম আহমেদ (৬২), ফজলে রাব্বি সুমন (৩২) ও মো. কামরুজ্জামান (৩৩) এবং জেট রোবোটিক অ্যাপসের বাংলাদেশের প্রতিনিধি জহির উদ্দিন (৩৭) এবং খায়রুল ইসলাম ওরফে পিয়াস (৩৪)।

জিজ্ঞাসাবাদে এ অপরাধের সম্পৃক্ততার কথা তারা স্বীকার করেছে। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল, ১৮টি সিমকার্ড,একটি ল্যাপটপ,৬টি মডেম ও ২৮ লাখ ৫১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares