শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হলেন মুক্তার হোসেন

প্রকাশ: ১১ মে ২০২৬ | ৬:২৫ অপরাহ্ণ আপডেট: ১১ মে ২০২৬ | ৬:২৫ অপরাহ্ণ
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হলেন মুক্তার  হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মুক্তার হোসেন। সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর নয়াপল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন সদস্যের অন্তর্ভুক্তিতে সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান হবে।

সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান বাবুল যৌথ স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। পত্রে আশা প্রকাশ করা হয় যে, নব-নিযুক্ত সদস্য সংগঠনের নীতি ও আদর্শ মেনে চলবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।

মোহাম্মদ মুক্তার হোসেন তার এই নতুন দায়িত্বের জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।িআরএইচ

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares