প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ৫:৫৮ অপরাহ্ণ আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ৫:৫৮ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
শিশুর সুরক্ষা ও সু-শিক্ষা পেতে কাজ করার পাশাপাশি এবার মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম চকবাজার গণি বেকারির মোড়ে শ্রমজীবি মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ করছে International youth change maker সংগঠনের চট্টগ্রাম জেলা টিমের সদস্যরা।
রবিবার (২৪ মার্চ) বিকালে চকবাজার গণি বেকারির মোড়ে আমাদের একবেলা খাবার বিতরণের কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন IYCM চট্টগ্রাম জেলা টিমের সভাপতি এ এন এম তামজিদ, জেলার পরিচালক ডাঃ মোঃ মহিন উদ্দিন লিটন, ওমর করিম,এসকে তাহমিদ,আব্দুল্লাহ মাহমুদ,সালমা আক্তার, মিনু আকতার প্রমুখ ।
