প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪ | ৪:১৭ অপরাহ্ণ আপডেট: ৮ এপ্রিল ২০২৪ | ৪:১৭ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
নগরীতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ৬ টি টিপছোরাসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) নগরীর পলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ আলমগীর হোসেন (৩৫), ফয়সাল গাজী (২৭), দিদারুল আলম (২৪), মোঃ জুয়েল (২৪), ওসমান গণি ফরহাদ (২৭) ও মোঃ মিজান (২৩)।
থানা সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন রেলওয়ে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানা ওসি ওবায়েদুল হক জানায়, উক্ত বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। আসামিদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
