শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

কর্ণফুলীতে ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে হত্যা: অভিযুক্ত আটক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ৯:৩৭ পূর্বাহ্ণ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ৯:৩৭ পূর্বাহ্ণ
কর্ণফুলীতে ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে হত্যা: অভিযুক্ত আটক

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের কর্ণফুলীতে দিদারুল আলম (৪৪) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তৈয়বকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদনগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। অভিযুক্ত আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

পুলিশ জানায়, নিহত দিদারুল আলম ও অভিযুক্ত আবু তৈয়ব দুই বন্ধু। নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি স্টেশনারির দোকান রয়েছে দিদারুলের। ওই দোকানে চাকরি করতেন আবু তৈয়ব। দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে তৈয়ব ও দিদারের মধ্যে মতবিরোধ চলছিল। বিরোধ মিমাংসায় এলাকায় একাধিকবার শালিস বৈঠকও হয়। এরই জেরে শুক্রবার দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দিদারুলের মাথায় ইট দিয়ে আঘাত করে তৈয়ব। দিদারুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আবু তৈয়বকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares