শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ওয়াসিম হত্যা মামলা: সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে

প্রকাশ: ৭ জুলাই ২০২৫ | ১:৩৫ অপরাহ্ণ আপডেট: ৭ জুলাই ২০২৫ | ১:৩৫ অপরাহ্ণ
ওয়াসিম হত্যা মামলা: সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও ওয়াসিম হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এদিন মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছিল। একইদিন তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী এম আবদুল কাইয়ুম।

এ মামলায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আদেশ প্রদান করেন। ফজলে করিমকে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।

এদিকে একই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলায় পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মামলাটি নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় বইছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শীর্ষ ব্যক্তিদের এই বিচারকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares