শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

আকবরশাহে জামায়াতের বর্ণাঢ্য মিছিল

প্রকাশ: ৯ আগস্ট ২০২৫ | ১:২০ পূর্বাহ্ণ আপডেট: ৯ আগস্ট ২০২৫ | ১:২০ পূর্বাহ্ণ
আকবরশাহে জামায়াতের বর্ণাঢ্য মিছিল

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টায় জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়।

থানা আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হিলালী। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিক চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করে বলেন, যারা জামায়াতকে রাজাকার বলে গালি দেয়, তারাই অতীতে জামায়াতকে নিয়ে জোট ও সরকার গঠন করেছিল।

সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক নেতা আলতাফ হোসেন, কাউন্সিলর পদপ্রার্থী মো. ইউসুফ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন, জামায়াত নেতা রেজাউল করিম, কাজী আফসার উদ্দিন শাহীন ও ছাত্র নেতা সাইদুর রহমান।

মিছিলটি ফিরোজশাহ মিনার চত্বর থেকে শুরু হয়ে বিশ্বকলোনী সিডিএ কর্নেল হাট হয়ে কাট্টলী কমিউনিটি সেন্টার মোড়ে শেষ হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares