বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নুরুল হক নুর

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৩:৪৮ অপরাহ্ণ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৩:৪৮ অপরাহ্ণ
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নুরুল হক নুর

সাম্পান ডেস্ক

গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। রক্তাক্ত অবস্থায় নুরকে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের মুখ ও শরীরের উপরের অংশ রক্তে ভিজে গেছে। দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে হলো।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares