বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নভেম্বরে ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ৩:৫২ অপরাহ্ণ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ | ৩:৫৩ অপরাহ্ণ
নভেম্বরে ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান

সাম্পান ডেস্ক 

আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সৌদি আরব যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওমরাহ পালন শেষে তিনি দেশে ফিরতে পারেন, এমনও আভাস পাওয়া গেছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর—এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের ২০ তারিখের আগে বা পরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ওমরাহ পালন শেষে তিনি দেশে ফিরবেন।

তিনি আরও জানান, তবে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন, নাকি লন্ডন হয়ে আসবেন, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares