বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘চরমোনাই পীরের বক্তব্য আওয়ামী লীগের মতো’

প্রকাশ: ৪ জুলাই ২০২৫ | ৬:৫৯ অপরাহ্ণ আপডেট: ৪ জুলাই ২০২৫ | ৮:৩৪ অপরাহ্ণ
‘চরমোনাই পীরের বক্তব্য আওয়ামী লীগের মতো’

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের মহাসমাবেশে যে ভাষায় কথা বলা হয়েছে, তা আওয়ামী লীগের ভাষার সঙ্গে মিল রয়েছে। সেই বক্তব্য বিএনপির বিরুদ্ধে ব্যবহার করে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে।’

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন কৃষক দলের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন, ‘ধর্মীয় লেবাস গায়ে দিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বললে তা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। কারণ, আওয়ামী লীগই ইসলামী মূল্যবোধের রাজনীতির কবর দিয়েছে। আর বিএনপি সেই রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আর বেগম খালেদা জিয়া কোটি কোটি মুসলমানের হৃদয়ের নেত্রী। তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন।’

তিনি বলেন, ‘চরমোনাই পীরের বক্তব্য কৃতজ্ঞতাপূর্ণ হওয়া উচিত ছিল। কারণ, বিএনপি কখনো ইসলাম বা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে যায়নি।’

বাগানবাজার ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমানের সভাপতিত্বে ও আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন।অনুষ্ঠান উদ্বোধন করেন ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, মহিউদ্দিন আজম তালুকদার, নূরুল ইসলাম মেম্বারসহ কৃষক ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares