বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চবি শিবিরের উদ্যোগে ‘শহীদ মীর মুগ্ধ ওয়াটার কর্ণার’ স্থাপন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ৬:০৯ অপরাহ্ণ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ | ৬:০৯ অপরাহ্ণ
চবি শিবিরের উদ্যোগে ‘শহীদ মীর মুগ্ধ ওয়াটার কর্ণার’ স্থাপন
চবি প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসের শহীদ মিনার এবং জিরো পয়েন্টে ‘শহীদ মীর মুগ্ধ ওয়াটার কর্ণার’ স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২:০০ টায় শহীদ মিনার প্রাঙ্গণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী ওয়াটার কর্ণার উদ্বোধন ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সুপেয় পানি পেতে শিক্ষার্থীদের নিয়মিতই বেগ পেতে হয়। শিক্ষার্থীদের এই কষ্ট লাঘবে, সুপেয় পানির সহজলভ্যতার জন্য আমরা শহীদ মিনার এবং জিরো পয়েন্টে ২ টি ওয়াটার কর্ণার স্থাপন করেছি। আশা করি শিক্ষার্থীরা এর দ্বারা উপকৃত হবেন।
তিনি আরও বলেন, জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি বিতরণ করা অবস্থায় শহীদ হোন মীর মুগ্ধ। আমরা তাঁর এই ত্যাগকে স্মরণে রেখে দুটি ওয়াটার কর্ণারকে ‘শহীদ মীর মুগ্ধ ওয়াটার কর্ণার-১ ও ২’ নামে নামকরণ করেছি।
এসময় বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, অর্থ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, দাওয়াহ সম্পাদক হাবিব উল্যাহ, ক্রীড়া সম্পাদক সাদরুজ্জামান মুজাহিদ এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
রহা/এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares