বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ৪:২৫ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ | ৪:২৫ অপরাহ্ণ
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

সাম্পান ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, কার্গো ভিলেজের যে অংশে আগুন লাগে, সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বিমান বাহিনীসহ সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট চলাচলে কোনো প্রভাব পড়েনি। সব ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares