বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ছেনোয়ারা বেগম দিবারাত্রী ফুটবল টুর্নামেন্টে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫ | ৪:৫৮ অপরাহ্ণ আপডেট: ৪ অক্টোবর ২০২৫ | ৪:৫৮ অপরাহ্ণ
ছেনোয়ারা বেগম দিবারাত্রী ফুটবল টুর্নামেন্টে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

শাখাওয়াত সোহান 

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল”— এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের পাঁচলাইশের কসমোপলিটন ১২ নম্বর মাঠে অনুষ্ঠিত হয়েছে ছেনোয়ারা বেগম দিবারাত্রী শর্ট বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তা উল্লাহ চৌধুরী, আহবায়ক, ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—

‘মাদক এই পুরো বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। সাইফুল ইসলাম সাইফ বার্মা কলোনিতে একটি চক্ষু সেবা কেন্দ্র করেছেন, যেখানে প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন এবং ১১৫টি চশমা ফ্রি দেওয়া হয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই। যুবসমাজ খেলা ও ক্রীড়ার মাধ্যমে মাদকমুক্ত রাখার যে প্রচেষ্টা নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়’।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

১. মোহাম্মদ মোশারফ মাস্টার, সদস্য ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপি। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন— ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হলে আমাদের বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে হবে। আর সে জন্য তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে।

২. মোঃ শেখ ফরিদ, প্রধান উপদেষ্টা, সাইফুল ইসলাম সাইফ ফাউন্ডেশন।

৩. শহিদুল ইসলাম শহিদ, সাবেক সদস্য সচিব, চকবাজার থানা স্বেচ্ছাসেবকদল।

৪. মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক আহবায়ক, পটিয়া উপজেলা ছাত্রদল। তিনি বলেন, আজকের যুবসমাজ সন্ত্রাস ও মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। তাই এই আয়োজন শিক্ষার পক্ষে, ঐক্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং সর্বোপরি মাদকের বিরুদ্ধে অবস্থান।

৫. মোহাম্মদ সেলিম, সাবেক যুগ্ম আহবায়ক, ৪২ নং ওয়ার্ড যুবদল।

৬. মোহাম্মদ শাহীন, যুগ্ম আহবায়ক, পাঁচলাইশ থানা ছাত্রদল। তিনি বলেন,যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রিড়া অঙ্গনের দিকে এগিয়ে নিতে হবে। যারা এমন উদ্যোগ নিয়েছেন, তারা ধন্যবাদযোগ্য। এই ধরনের আয়োজনেই যুবসমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব।

এছাড়াও উপস্থিত ছিলেন— মোঃ রাকিব ভূইয়া, সভাপতি, টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদল, এবং মোঃ আল-আমিন, সভাপতি, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদল।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ আলতাফুল বারী, যুবদল নেতা।

আয়োজনে ছিল মেসার্স ছেনোয়ারা ট্রেডিং, সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ হেলাল উদ্দিন, মোঃ খসরু এবং কসমোপলিটন ১২ নং এলাকাবাসী।

স্থানীয় ফুটবলপ্রেমী তরুণদের অংশগ্রহণে পুরো এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার আহ্বান জানান।

এসএস

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares