বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রোনালদোর ৯৫০ গোলের মাইলফলক, আল নাসরের টানা ষষ্ঠ জয়

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ২:০৫ অপরাহ্ণ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ | ২:০৫ অপরাহ্ণ
রোনালদোর ৯৫০ গোলের মাইলফলক, আল নাসরের টানা ষষ্ঠ জয়

স্পোর্টস ডেস্ক

সৌদি প্রো লিগে অপরাজিত ধারা বজায় রেখেছে আল নাসর। শনিবার (১৫ অক্টোবর) রাতে আল হাজেমকে ২-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এই জয়ে যেমন টানা ষষ্ঠবারের মতো তিন পয়েন্ট পেয়েছে আল নাসর, তেমনি ইতিহাস গড়েছেন রোনালদো—ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক স্পর্শ করে।

ম্যাচের ৮৮তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলের লিড দ্বিগুণ করেন রোনালদো।
এটি ছিল চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তার ষষ্ঠ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম গোল।
এই গোলের মাধ্যমে সৌদি লিগে তার মোট গোল দাঁড়াল ৮০, আর আল নাসরের জার্সিতে ১০৬।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দিয়েই গোলের ধারায় আছেন পর্তুগিজ এই তারকা। ধারাবাহিকভাবে গোলের পর গোল করে চলেছেন তিনি।

রোনালদোর এই কীর্তি এসেছে একদিন পরেই, যখন লিওনেল মেসি ভেঙেছেন তার আরেকটি রেকর্ড।
ইন্টার মিয়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে মেসির জোড়া গোলে (৩–১ ব্যবধানে জয়) তার ক্যারিয়ারের গোলসংখ্যা পৌঁছেছে ৮৯১-এ।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares