প্রকাশ: ৬ জুলাই ২০২৫ | ১১:১১ অপরাহ্ণ আপডেট: ৬ জুলাই ২০২৫ | ১১:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি
নগরের মুরাদপুর এলাকায় র্যাবের অভিযানে মো. রাসেল (৩২) নামের এক যুবক গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।
রবিবার (৬ জুলাই) রাতে র্যাব-৭ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে তার কাছ থেকে ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল গাঁজা বহনের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রেপ্তারকৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
এসএস
