বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জাতিসংঘে ছয় রাজনৈতিক নেতার উপস্থিতি গণতান্ত্রিক রূপান্তরের বার্তা: প্রেস সচিব

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ২:৪৯ অপরাহ্ণ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ২:৪৯ অপরাহ্ণ
জাতিসংঘে ছয় রাজনৈতিক নেতার উপস্থিতি গণতান্ত্রিক রূপান্তরের বার্তা: প্রেস সচিব

সাম্পান ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছয় রাজনৈতিক নেতার উপস্থিতি বিশ্বকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ ছয় নেতা একসঙ্গে বসে বিশ্বকে বার্তা দিয়েছেন যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত।

অধিবেশনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা ড. নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও ব্যাংক লুটের বিচার সম্পন্ন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, ইতোমধ্যে বেশ কিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

প্রধান উপদেষ্টার ভাষণকে যুগান্তকারী আখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, নেতাদের এ উপস্থিতি শুধু দেশের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্যও বড় বার্তা। বাংলাদেশ এখন পুরোপুরি গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares